Friday, September 11, 2015

শুভদৃষ্টি



যতবারই চাঁদের সাথে চোখাচোখি হয়
কত জন্মের শুভদৃষ্টির কথা মনে পড়ে

সেদিন শ্রাবণের পূর্ণিমা 
মেঘের ঘোমটা টেনে
 
   চাঁদ আসল আমার নিকানো উঠানে
অনেক গভীর রাতে।

তোমার চোখের কাজলের কথা মনে হল,
ঘরে এলাম
আমার বিনিদ্র চোখে তোমার নিদ্রিত মুখ,
পটে আঁকা, কালো পল্লবে ঢাকা তোমার চোখ,
জানলা দিয়ে আসা
 
তোমার ঠোঁটে, চোখে, গালে
         মাখা চাঁদের আলো

কে কাকে ঈর্ষান্বিত করে গেল?

No comments:

Post a Comment