দরজা খুললে
রাস্তার আলো
পথ দেখালো
তোমায়
রাস্তার আলো
পথ দেখালো
তোমায়
দমকা হাওয়া দিল
তুমি রাস্তায় নামলে
ফিরে তাকালে
তুমি রাস্তায় নামলে
ফিরে তাকালে
আমি নিঃশব্দে বললাম,
যেও না
যেও না
তুমি সোজা তাকালে
তোমার কাঁধ দুটো
হাতের সাথে দুলে উঠল
পা দুটোকে এগিয়ে নিয়ে
তোমার কাঁধ দুটো
হাতের সাথে দুলে উঠল
পা দুটোকে এগিয়ে নিয়ে
চীৎকার করলাম নিঃশব্দে,
না না না....
ওরা পাঁজরে ধাক্কা লেগে
মুখ থুবড়ে পড়ল
গাছের পাতা স্থির রইল
রাস্তার ধুলো
পড়ে থাকল রাস্তায়
না না না....
ওরা পাঁজরে ধাক্কা লেগে
মুখ থুবড়ে পড়ল
গাছের পাতা স্থির রইল
রাস্তার ধুলো
পড়ে থাকল রাস্তায়
ফিরে এলাম
দরজা বন্ধ হল
ঘরের অন্ধকার
একলা ফিরে এলো
ঘরের অন্ধকার
একলা ফিরে এলো
No comments:
Post a Comment