সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Thursday, October 15, 2015
হিসাব
অভিমানের হিসাব কোনোদিন
মিলল না। শেষে আর না হোক কয়েক নয়া পয়সা বাকি পড়লই পড়ল হিসাবে। মুখ ভার তাই।
কৃতজ্ঞতার হিসাবও কোনোদিন মিলল না। শেষে তার অতিমাত্রায়
অতিরিক্ত থাকবেই পড়ে। সে লজ্জিত তাই।
No comments:
Post a Comment