দিনরাত সব পুড়ছে
ছাদেতে না ঘুমানো রাত
আকাশে তারারা প্রতিবেশী
তুমি উদাসী উন্মুখ
আমার উদাস আত্মসুখ
ছাদেতে না ঘুমানো রাত
আকাশে তারারা প্রতিবেশী
তুমি উদাসী উন্মুখ
আমার উদাস আত্মসুখ
বাইরে ঘন বর্ষা
অনালোক ঘরবার
আমার হাত-বালিশের উপর
তোমার ঘুমন্ত মুখ
আমার অতল আত্মসুখ
অনালোক ঘরবার
আমার হাত-বালিশের উপর
তোমার ঘুমন্ত মুখ
আমার অতল আত্মসুখ
বাইরে শীতের হাওয়া
নরম সোহাগ রোদ
আলসে চলাফেরায়
তোমার আনমনা চোখমুখ
আমার উষ্ণ আত্মসুখ
নরম সোহাগ রোদ
আলসে চলাফেরায়
তোমার আনমনা চোখমুখ
আমার উষ্ণ আত্মসুখ
উদাস দখিন হাওয়া
ঝরাপাতারা এলোমেলো
তোমার শরীরের সব খাঁজে
সুপ্ত কুঁড়ির মুখ
আমার মরণ আত্মসুখ
ঝরাপাতারা এলোমেলো
তোমার শরীরের সব খাঁজে
সুপ্ত কুঁড়ির মুখ
আমার মরণ আত্মসুখ
(ছবিঃ সুমন)

No comments:
Post a Comment