সুখ খুঁজে মন জনম গেল
হেঁটে বেড়াস কানাগলি
কি সুখে সব সুখ খোয়ালি
নিজেই নিজের চোরাবালি
হেঁটে বেড়াস কানাগলি
কি সুখে সব সুখ খোয়ালি
নিজেই নিজের চোরাবালি
ডুব দে রে মন মাঝপুকুরে
জলে ছায়ার মায়া ছাড়
লাগবে মাটি পায়ের তলায়
মন একডুবেতে ছারখার
জলে ছায়ার মায়া ছাড়
লাগবে মাটি পায়ের তলায়
মন একডুবেতে ছারখার
তারপরেতে দে না সাঁতার
এ পার ও পার যে পার যা
যে ডুবেছে সেই জেনেছে
শূন্য ঘরের এসব ছা
এ পার ও পার যে পার যা
যে ডুবেছে সেই জেনেছে
শূন্য ঘরের এসব ছা
No comments:
Post a Comment