ফুলের সুগন্ধ বাতাসে ভর করে এলো
দুহাত বাড়ালো
বলল, আমায় নাও
দুহাত বাড়ালো
বলল, আমায় নাও
সুগন্ধকে ফিরিয়ে দিলাম
ফুলের কাছে
ভ্রমরের কাছে
রসিকের কাছে
ফুলের কাছে
ভ্রমরের কাছে
রসিকের কাছে
অসুরভিত বাতাস ফিরে এলো
দাঁড়াল আমার পাশে, নীরবে
দাঁড়াল আমার পাশে, নীরবে
বললাম, এসো
No comments:
Post a Comment