আমি কারোর মাধ্যমে কিছু চাইনি কোনোদিন
ভালোবাসাকে চেয়েছি ভালোবাসার জন্যই
ঈশ্বরকে চেয়েছি ঈশ্বরের জন্যই
ঈশ্বরকে চেয়েছি ঈশ্বরের জন্যই
তাই আমার দরজায় সেজে আসতে হয়নি
কাউকে কখনো কোনোদিন
যে এসেছে, সে সহজ বেশেই এসেছে সহজেই
কাউকে কখনো কোনোদিন
যে এসেছে, সে সহজ বেশেই এসেছে সহজেই
যে রাখতে চেয়েছে ছদ্মবেশের আড়াল
সে হারিয়েছে পথ আমার দরজার কাছে এসে
সে হারিয়েছে পথ আমার দরজার কাছে এসে
কারণ
আমি কারোর মাধ্যমে কিছু চাইনি কোনোদিন
না তো চেয়েছি -
কারোর বদলে কিছু
আমি কারোর মাধ্যমে কিছু চাইনি কোনোদিন
না তো চেয়েছি -
কারোর বদলে কিছু
No comments:
Post a Comment