Monday, January 4, 2016

প্রান্তিক



কবে দাঁড়াব সামনে তোমার -
     অখণ্ড অবকাশে, 
   পিছনে রেখে সব সংসার ভার -
        বিনা শোকে, বিনা ক্লেশে?

কবে ভরে নেব উড়ান আমার
        তোমার সহজ প্রেমে
            ওগো, অধনের ধন - শীতল পদছায়ে
              যেখানে সব পিপাসা গেছে থেমে


(ছবিঃ সমীরণ নন্দী)

No comments:

Post a Comment