Monday, February 29, 2016

বসন্তের রঙ


এক বুক রঙ

হাত পাতো
    দেখো হাতের আঙুলের ফাঁকে রঙ

পা ফেলো
   দেখো পায়ের গোড়ালি ডুবে রঙে

যদি চোখ মেলো
   তোমার মণি চুঁইয়ে সে রঙ
        তোমার বুকের চাতালে

     আমার বুকে রঙ
          এক বসন্তে
                অনাদি বসন্তের রঙ


(ছবিঃ সমীরণ নন্দী)

No comments:

Post a Comment