তবু তো বসন্ত এসেছে
তবু তো ভাঙা রাস্তায় পড়েছে
কুর্চি, পলাশ
তবু তো একটা চিঠি জন্মেছে
প্রসব যন্ত্রণা নিয়ে, তীব্র অপেক্ষার গর্ভ থেকে
একলা রাতে
তবু তো ভাঙা রাস্তায় পড়েছে
কুর্চি, পলাশ
তবু তো একটা চিঠি জন্মেছে
প্রসব যন্ত্রণা নিয়ে, তীব্র অপেক্ষার গর্ভ থেকে
একলা রাতে
তবে এসো।
মুঠো ভরে আনো বসন্তের প্রতিশ্রুতি
আমার রিক্ত হাতে লাগুক কুর্চির ঘ্রাণ
তোমার চুলের মত
মুঠো ভরে আনো বসন্তের প্রতিশ্রুতি
আমার রিক্ত হাতে লাগুক কুর্চির ঘ্রাণ
তোমার চুলের মত
ফুল বাসি হয়, ঘ্রাণ না।
No comments:
Post a Comment