যা মুঠোর মধ্যে ছিল
আশা ছিল তাতে থাকবে
আমার হাতের ছাপ
আশা ছিল তাতে থাকবে
আমার হাতের ছাপ
নেই
কিছুটা মিলিয়েছে সময়
কিছুটা মিলিয়েছে
নতুন হাতের ছাপ
কিছুটা মিলিয়েছে
নতুন হাতের ছাপ
হাতের মুঠো খুললাম
পুরোনো রেখা কই?
নতুন রেখার ভিড়
কিছুটা এঁকেছে সময়
কিছুটা এঁকেছে
শুকানো কাটা দাগ
পুরোনো রেখা কই?
নতুন রেখার ভিড়
কিছুটা এঁকেছে সময়
কিছুটা এঁকেছে
শুকানো কাটা দাগ
No comments:
Post a Comment