Friday, March 11, 2016

জয়ন্তী



ভেবেছিলাম হয় তো-
পায়ের পাতাও ডুববে না,
 
এতই কৃপণা নদী!
তুমি বললে, আমার সাথে এসো
একি! এ যে এক বুক জল!
 

শীর্ণ সে নদী
চিরঋণী হয়ে রইল তোমার কাছে
তোমার বুকে যে সহস্রধারা
 
নদী ফিরে পেল তার হৃতযৌবন
 
তোমার দৃষ্টির মুক্তধারায়


No comments:

Post a Comment