একটা অদৃশ্য প্রদীপ জ্বলছে
অদৃশ্য অন্ধকারের বুক চিরে
দমকা এক অদৃশ্য হাওয়া
তাকে নেভাতে এলো
অদৃশ্য আতঙ্কে হৃদয় উঠল কেঁপে
নীরব প্রার্থনা রইল ভোরের কুঁড়ির মত
পূবাকাশে চেয়ে
সারা গায়ে তার শিশির অশ্রুজল
অদৃশ্য অন্ধকারের বুক চিরে
দমকা এক অদৃশ্য হাওয়া
তাকে নেভাতে এলো
অদৃশ্য আতঙ্কে হৃদয় উঠল কেঁপে
নীরব প্রার্থনা রইল ভোরের কুঁড়ির মত
পূবাকাশে চেয়ে
সারা গায়ে তার শিশির অশ্রুজল
অদৃশ্য অশ্রুত কণ্ঠে বাজল অভয়বাণী –
আলোর কেন্দ্রে জাগে না অন্ধকার
তুমি আলো, বিষাদের কালো মেঘে ঢাকা
সংশয় বিলুপ্ত হবে ধৈর্য শিখানলে
আমার চরণপদ্ম তোমার শান্তচিতে
প্রেমালপনায় আঁকা!
আলোর কেন্দ্রে জাগে না অন্ধকার
তুমি আলো, বিষাদের কালো মেঘে ঢাকা
সংশয় বিলুপ্ত হবে ধৈর্য শিখানলে
আমার চরণপদ্ম তোমার শান্তচিতে
প্রেমালপনায় আঁকা!
No comments:
Post a Comment