অসম্ভব যন্ত্রণা নিয়ে জন্মালো একটা তারা
তার জন্মলগ্নেই যেন বিচ্ছেদযন্ত্রণার ব্যথা
সে মহাশূন্যে চোখ মেলে তাকালো
বুকের থেকে ছিটকে পড়ল বিকিরণ
খুঁজল তেষ্টা মেটানোর মত প্রেম
আলোতে অন্ধকারে
রহস্যে সরলতায়
আলো করল তোলপাড় ত্রিভুবন
তার জন্মলগ্নেই যেন বিচ্ছেদযন্ত্রণার ব্যথা
সে মহাশূন্যে চোখ মেলে তাকালো
বুকের থেকে ছিটকে পড়ল বিকিরণ
খুঁজল তেষ্টা মেটানোর মত প্রেম
আলোতে অন্ধকারে
রহস্যে সরলতায়
আলো করল তোলপাড় ত্রিভুবন
পেলো না
মেঘে ঢাকল আকাশ। ঘন বর্ষার মেঘ।
কোন সুদূর সমুদ্রজাত কন্যা।
মেঘের হাত ছুঁল তারার শরীর।
হল বিদ্যুৎস্ফুরণ মেঘের জলভরা বুকে।
তারার চিত্ত হল শান্ত মেঘের সজল কোমল স্পর্শে। মিটল আজন্ম পিপাসা একটা ক্ষণিক পরশে।
কোন সুদূর সমুদ্রজাত কন্যা।
মেঘের হাত ছুঁল তারার শরীর।
হল বিদ্যুৎস্ফুরণ মেঘের জলভরা বুকে।
তারার চিত্ত হল শান্ত মেঘের সজল কোমল স্পর্শে। মিটল আজন্ম পিপাসা একটা ক্ষণিক পরশে।
উদ্বেল হল বাতাস।
মাদল বাজল মেঘে।
মাদল বাজল মেঘে।
No comments:
Post a Comment