তুমি আসবে বলে সারাগায়ে রাতের অন্ধকার মেখে বসেছিলাম
একা
একা
তুমি এলে, তুমি ছুঁলে চাঁদ উঠত অন্ধকারে
আমার সারা গা থেকে রাত্রি চুরি করে,
গোপনে
আমার সারা গা থেকে রাত্রি চুরি করে,
গোপনে
তুমি এলে না
তাই বোবা বর্ষা নামল অন্ধকার ছেয়ে
একা
তাই বোবা বর্ষা নামল অন্ধকার ছেয়ে
একা
চুরি হয়ে গেল আমার না ওঠা চাঁদ
এখন বুকে কান্নার জলছাপ
এখন বুকে কান্নার জলছাপ
No comments:
Post a Comment