আমার জন্য
বুকের আঁচল খসিও না
জুতো খুলে কাদা রাস্তায় নেমো না
আলো ছেড়ে অন্ধকার রাস্তায় হেঁটো না
বুকের আঁচল খসিও না
জুতো খুলে কাদা রাস্তায় নেমো না
আলো ছেড়ে অন্ধকার রাস্তায় হেঁটো না
আমার সন্দেহ হবে নিজেকে,
তোমায় না
তোমায় না
ভুল হল কোথায়?
ফুলের বুকে যে মকরন্দ -
তা উৎসর্গ না উৎকোচ?
তা উৎসর্গ না উৎকোচ?
বলো না!
No comments:
Post a Comment