কিছু বাতিল হয়ে যাওয়া সময়
কিছু কেউ না শোনা কথা
কিছু না হারাতে চাওয়া ব্যথা
কিছু কেউ না শোনা কথা
কিছু না হারাতে চাওয়া ব্যথা
আমার জন্য রেখো
আমি সময় করে নিয়ে আসব
আমি সময় করে নিয়ে আসব
তুমি না তাকালেও হবে,
শুধু দেখো
আমি ফেরার পর
কোনো আক্ষেপ যেন না থাকে
তোমার বাসি মনের কোণে
শুধু দেখো
আমি ফেরার পর
কোনো আক্ষেপ যেন না থাকে
তোমার বাসি মনের কোণে
সময় বাতিল হলেও বয়ে যায়
ফেরানো যায় না।
খুঁদকুড়োতে গাছ না জন্মাক
তবু তারই জোরে বাঁচে
চির উপবাসী
ফেরানো যায় না।
খুঁদকুড়োতে গাছ না জন্মাক
তবু তারই জোরে বাঁচে
চির উপবাসী
No comments:
Post a Comment