Thursday, September 29, 2016

শুধু

ধুলো শুধুই ধুলো হত
     যদি তোমার পা না ছুঁতো মাটি
বাতাস শুধু বাতাস হত 

     যদি তোমার শ্বাসে না পেত বাস
আলো শুধু আলো হত
     যদি তাতে চোখ না মেলতে চেয়ে 
জল শুধু জল হত
     যদি তোমার তৃষ্ণাকে রাখত তৃষ্ণার্ত
 
আকাশ শুধু আকাশ হত
     যদি তোমার আভাস না পেতাম নীলে
 
আমি শুধু মরু হতাম
     যদি তুমি বইতে না বুক চিরে

No comments:

Post a Comment