Thursday, September 8, 2016

তুমিই থেকো

আমার রাতের ঘুমের পাশে 
      শুধু তুমিই থেকো
আমার ঘুমন্ত আলতো হাতের মত
   নিজেকে একমাত্ৰ
 
      তোমার বুকেই রাখতে পারি নিশ্চিন্তে

 আমার অচেতন ঘুমের মধ্যে থাকে
     তোমার সচেতন আশ্বাস
      তুমি আমায় ভালোবাসো
   মাটিতে থেকে উপড়ে আনা
 
          শিকড়ের গায়ে লেগে থাকা
      অবাধ্য শেষ মাটির মত ভালোবাসো

No comments:

Post a Comment