Thursday, April 20, 2017

সব রকমের লোক নিয়ে

"সবাই যদি শালগ্রাম হবে, বাটনা বাটবার নুড়ি কোথা থেকে আসবে তবে?"
বিভূতিবাবুর এই কথাটা যত্তোবার পড়ি ততবার মনে হয়, এমন গভীর কথা এমন সরল সোজা ভাষায় বলতে পারা কি চাট্টিখানা কথা বাপু! সংসারের নানান ঝামেলায় তিক্ত-তপ্ত মনে যেন শান্তিজল ঢেলে দিল কেউ...সত্যি কথাই বটে। 
রামকৃষ্ণদেবের মানসপূত্র স্বামী ব্রহ্মানন্দজী বলতেন, "সনক-সনাতনের মতো লোক নিয়ে সকলেই থাকতে পারে। সব রকমের লোক নিয়ে থাকাই আসল।"



No comments:

Post a Comment