অস্পষ্ট আলো
আগে বাঁক
বাঁকের সামনে অন্ধকার
আগে বাঁক
বাঁকের সামনে অন্ধকার
দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না
পায়ের তলার অস্থির মাটি
যে যার ইউনিফর্ম গায়ে জড়িয়ে
হনহন করে হেঁটে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে
আমার গা গুলাচ্ছে ইউনিফর্মের গন্ধে
পায়ের তলার অস্থির মাটি
যে যার ইউনিফর্ম গায়ে জড়িয়ে
হনহন করে হেঁটে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে
আমার গা গুলাচ্ছে ইউনিফর্মের গন্ধে
অন্ধকারের একটাই রঙ
অতীন্দ্রিয় মোহের মরশুম
দিকচক্রবালে আটকেছে সূর্যোদয়
সীমানা হারানো বাজপাখির ডানায় আন্দোলন
তফাত যাও... তফাত যাও... তফাত যাও...
অতীন্দ্রিয় মোহের মরশুম
দিকচক্রবালে আটকেছে সূর্যোদয়
সীমানা হারানো বাজপাখির ডানায় আন্দোলন
তফাত যাও... তফাত যাও... তফাত যাও...
No comments:
Post a Comment