বিচার চলছে
আসামী বেবাক বোকা বেইমান হৃদয়
আসামী বেবাক বোকা বেইমান হৃদয়
ফরিয়াদী আমি
ওর পক্ষের উকিল নেই কেউ
আমার পক্ষের উকিল তো মেলা
যুক্তির পর যুক্তি সাজিয়ে...
সেকি ধুন্ধুমার কাণ্ড!
ওর পক্ষের উকিল নেই কেউ
আমার পক্ষের উকিল তো মেলা
যুক্তির পর যুক্তি সাজিয়ে...
সেকি ধুন্ধুমার কাণ্ড!
বিচারক নেই
সমুদ্রের ধারে গেছেন
সমুদ্রের ধারে গেছেন
ফিরে এসে রায় শোনাবেন
হারতে চাইছি সমুদ্রের কাছে
No comments:
Post a Comment