অনবরত হাওয়ায় দুলতে দুলতে ফুলটা অবশেষে মাটিটা ছুঁয়েই ফেলল। তখন শেষ রাত্তির।
শুকতারার গুনগুন শোনা যাচ্ছে কান পাতলেই।
লাল পাপড়িতে কাদা লেগে শূন্যে উঠে গেল - হুস!!!
লাল পাপড়িতে কাদা লেগে শূন্যে উঠে গেল - হুস!!!
আকাশের দিকে কাদালাগা শরীরটাকে বাড়িয়ে ফুল বলল, ছোঁও।
আকাশ ছুঁলো। নির্দ্বিধায় ছুঁলো।
বাতাসকে বলল, ছোঁ দেখি-
বাতাসও ছুঁলো। বিনা সঙ্কোচে ছুঁলো।
আকাশ ছুঁলো। নির্দ্বিধায় ছুঁলো।
বাতাসকে বলল, ছোঁ দেখি-
বাতাসও ছুঁলো। বিনা সঙ্কোচে ছুঁলো।
ভোরবেলায় পুরোহিত এসে বলল, ছিঃ, এ যে কাদায় মলিন, ঠাকুর সেবায়
লাগাবে কি করে?
সে কথা কানে গেল ভ্রমরের, সে তখন দুটো পা কাদায় ডুবিয়ে মধু পান
করছিল প্রাণভরে
সে হাসল, হাঃ...হাঃ...হাঃ...
সে হাসল, হাঃ...হাঃ...হাঃ...
পুরোহিত বলল, অর্বাচীন!
No comments:
Post a Comment