Sunday, May 21, 2017

ঘোর

আমি তাকিয়েছিলাম

আমি তাকিয়েছিলাম

আমি তাকিয়েছিলাম

আর কিছু মনে পড়ছে না জানো

কিছু বলেছিলাম কি? 
তুমি কিছু বলেছিলে?
কিচ্ছু মনে নেই আমার
         কিচ্ছু না

তোমার চোখের মণির নীচে ঢেউয়ের আওয়াজ
     আছড়ে পড়ছিল আমার বুকে,
 
          আমি মুক্তো কুড়াতে কুড়াতে -

                             ভিজছিলাম

ডুবছিলাম

ডুবছিলাম

ডুবছিলাম

তুমি সত্যিই এসেছিলে তো? 
নাকি ভাবনার ঘোরে ভাসছিলাম!
 

No comments:

Post a Comment