Tuesday, June 27, 2017

আগন্তুক

আগন্তুক 
তুমি গান থামিও না

সব বাঁকা হাসি 
ম্লান হয়ে আসে ধার হারিয়ে

পাতা হাত
গুটিয়ে আসার শক্তি পায়
          শূন্য হয়েও

অন্ধকারের আকাশ থেকে
তারারা এক হাত নেমে আসে

আগন্তুক
তুমি গান থামিও না


No comments:

Post a Comment