Wednesday, June 7, 2017

ডুবলেই হল

আমার বাগানে যে জবা, টগর, নয়নতারা ফোটে
তারা নতুন কোনো ফুল নয়
নতুন করে ফুটেছে মাত্র

তাই বলতে চাইছিলাম, 
নতুন কিছু অনুভব করিনি
নতুন করে অনুভব করছি শুধু

আর বুঝেছি,
অসীম সমুদ্রের লোনাজলের যে স্বাদ
সসীম ঢেউয়ের জলেরও সেই স্বাদ

ডুবলেই হল


No comments:

Post a Comment