Sunday, July 9, 2017

অভিসার


প্রেম সন্ধ্যাকাশে চিঠি পাঠিয়েছিল
                         নিঃশব্দে

মেঘের বুকে লেগে সে চিঠির খাম গেল খুলে
   ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঝরে পড়ল মাটিতে অক্ষরগুলো
             অঙ্কুরিত হল

আজ সে ডালপালা মেলে তাকিয়ে
   কে যেন তাকে ডেকেছিল?
 
       সন্ধ্যাকাশের সুরের মধ্যে লুকানো
 
            তার রূপের সঙ্কেত

       গাছটা যুগান্তরের অপেক্ষায়
           ধ্যানের প্রান্তে যেন সে
               সূর্যাস্তের পারে

No comments:

Post a Comment