ঠিক কি কারণে যেন এসেছিলাম
মনে করতে পারছি না
চেনা গলিগুলোর চোখে ভ্রুকুটি
নাম মনে করতে পারছে না আমার!
মুক্তি? কার মুক্তি?
স্মৃতির গারদে আটকে
জামিন নেই, জামিন হয় না
কয়েক লক্ষ কয়েদি সরিয়ে
কয় পা-ই বা এগোলাম?
মনে করতে পারছি না
চেনা গলিগুলোর চোখে ভ্রুকুটি
নাম মনে করতে পারছে না আমার!
মুক্তি? কার মুক্তি?
স্মৃতির গারদে আটকে
জামিন নেই, জামিন হয় না
কয়েক লক্ষ কয়েদি সরিয়ে
কয় পা-ই বা এগোলাম?
কে
ঠকালো, কে বদলে গেল - এতো পুরোনো গল্প বন্ধু
নিজের হাতে নিজের-ই হাতের ছোঁয়ায়
অবিশ্বাসীর স্পর্শ
চমকাইনি তবু
নামের পাশে চৌকিদারি
ঠিকানা বদলে রাখলাম
নিজের হাতে নিজের-ই হাতের ছোঁয়ায়
অবিশ্বাসীর স্পর্শ
চমকাইনি তবু
নামের পাশে চৌকিদারি
ঠিকানা বদলে রাখলাম
No comments:
Post a Comment