১
===
জানলা দরজা বানাতে গেলে
আগে দেওয়াল বানাতে হয়
===
জানলা দরজা বানাতে গেলে
আগে দেওয়াল বানাতে হয়
বোকার হদ্দ তুমি!
জানলাকে বলো - আকাশ
দরজাকে বলো - মুক্তি
দরজাকে বলো - মুক্তি
২
===
চিড় ধরা দেওয়াল থেকে বাঁচায়
আকাশ, খোলা মাঠ, নদীর জল
===
চিড় ধরা দেওয়াল থেকে বাঁচায়
আকাশ, খোলা মাঠ, নদীর জল
একবার বাইরে এসো
কেউ না ডাকলেও
নিজেকেই একবার বাইরে ডাকো
কেউ না ডাকলেও
নিজেকেই একবার বাইরে ডাকো
বোকার হদ্দ তুমি!
চিড়কে বলো - বিশ্বাসঘাতকতা!
আমি বলি - মুক্তি, সত্য পরিচয়
No comments:
Post a Comment