Tuesday, September 19, 2017

তোমারই আছি

তুমি যেন অলৌকিক

হাত ছুঁইনি তোমার
পাশে বসিনি
কয়েক পা হেঁটেছিই শুধু
 
   তাও বাজারের মাঝখানে

বাজার মিলিয়ে গেল
    তোমায় রেখে

তোমার চোখের সাথে
চোখ মিলিয়ে
 
ঘুরে এসেছি কতবার

বারণ করোনি,
চোখের ভাষা দুর্বোধ্য করে
    ভ্রান্তও করোনি

ফেরার সময়,
   বর্ষার ভারী মেঘের মত একটা চাহনি নিয়ে বলেছিলে
 
"সামলে রেখো"

সামলে রেখেছি
প্রতি বর্ষায় মিলিয়ে নিই নতুন মেঘের সাথে

আমি তোমারই আছি
   ইচ্ছায় নয়,
স্বভাব বশে


No comments:

Post a Comment