সম্পর্ক অবিনশ্বর
মোড় ফিরিয়ে রূপ বদল
এখন তখন
তবু শূন্য হয়ে যেতে দেখিনি
হয়ও না
মোড় ফিরিয়ে রূপ বদল
এখন তখন
তবু শূন্য হয়ে যেতে দেখিনি
হয়ও না
নিষ্পাপ অশ্রুকণা
কিশোরীর গাল গড়িয়ে নামছে
তার প্রেমের প্রথম কুঁড়ি মুড়িয়ে গেছে
- বিশ্বাসঘাতকতা
কিশোরীর গাল গড়িয়ে নামছে
তার প্রেমের প্রথম কুঁড়ি মুড়িয়ে গেছে
- বিশ্বাসঘাতকতা
মেয়েটা বোঝে না
বিশ্বাসঘাতকতা হৃদয়ের মত প্রাচীন
আমন্ত্রণহীন সহাবস্থান তার
সম্পর্কের আরেক দিক
- আস্থাহীন ভালোবাসা
বিশ্বাসঘাতকতা হৃদয়ের মত প্রাচীন
আমন্ত্রণহীন সহাবস্থান তার
সম্পর্কের আরেক দিক
- আস্থাহীন ভালোবাসা
সম্পর্ক অবিনশ্বর
মোড় ফিরিয়ে কখন যে কোন খাতে
কে বলবে?
মোড় ফিরিয়ে কখন যে কোন খাতে
কে বলবে?
No comments:
Post a Comment