Monday, October 2, 2017

জোনাকিরা

একটা কবিতা লিখতে লিখতে 
    সকাল গড়িয়ে বিকাল হল

বিকাল গড়িয়ে রাতও হত হয়ত
   তুমি না এসে পড়লে গোধূলিতে
       সিঁদুর মাখা পশ্চিম আকাশ নিয়ে ঘরে

যদি না আসতে 
   মধ্যরাতে না ঘুমানো জোনাকিরা
 
           চুরি করে নিয়ে যেত সে কবিতা

তারপর হঠাৎ কোনো একদিন সন্ধ্যেবেলা 
   ভীষণ মন খারাপ হত আমার
             কবিতাটার জন্য

জোনাকিরা হয়ত তখন ঘুমিয়ে পড়েছে!
          কে বলতে পারে?


No comments:

Post a Comment