সময় তো ফ্রেম নয়
তুমিও ফটোগ্রাফ নও
আমিও দেওয়াল নই
তুমিও ফটোগ্রাফ নও
আমিও দেওয়াল নই
বরং একসাথেই গড়াই
গড়াতে গড়াতে বদলাই
বদলাতে বদলাতে ছোঁয়াছুঁয়ি খেলি
ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে লুকোচুরি
গড়াতে গড়াতে বদলাই
বদলাতে বদলাতে ছোঁয়াছুঁয়ি খেলি
ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে লুকোচুরি
এই তো ভালোবাসা
তুমি তো হলিউড নও
আমিও বলিউড নই
চার দেওয়ালে
বাজেট মিলিয়ে বর্ষা বসন্ত
এর বেশি আর চাই কি?
তুমি তো হলিউড নও
আমিও বলিউড নই
চার দেওয়ালে
বাজেট মিলিয়ে বর্ষা বসন্ত
এর বেশি আর চাই কি?
No comments:
Post a Comment