Sunday, November 26, 2017

আবর্ত

প্রতিবার আবর্তটার বুক আঁকড়ে 
      চীৎকার করে প্রশ্ন করি -

      "দরজাটা কোথায়? আমি বেরোব তো!"

আবর্তটা ঘুরেই চলে...ঘুরেই চলে...ঘুরেই চলে

  শুধু আমার প্রশ্নটা 
     প্রতিধ্বনিত হয়ে
 
        আমারই কাছে ফিরে আসে -

   "দরজাটা কোথায়? আমি বেরোব তো!"

আবর্তটা ঘুরেই চলে..ঘুরেই চলে...ঘুরেই চলে..

   নিঃস্পৃহ... নির্মম.....


No comments:

Post a Comment