Wednesday, December 27, 2017

দায়বদ্ধ

আমি দায়বদ্ধ শুধু সেই সত্যের কাছে
       যে সত্য মানবিক

যে সত্য মানুষের হৃদয়ের গভীরতম তল স্পর্শ করে
   স্নাত হয়ে উঠে এসেছে
ভোরের আলোয় জাগা লালপেড়ে সাদা শাড়ি
 
          স্নিগ্ধ মায়ের মত

মানুষের মাথার উপর হাত রেখে বলেছে - 
       "কল্যাণ হোক"


No comments:

Post a Comment