রাত অনেক হল
না তুমি আসবে
না তো আসবে ঘুম
না তুমি আসবে
না তো আসবে ঘুম
দুটো চোখের পাতা
একে অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে
রাত কাটিয়ে দেবে
তবু এক হবে না,
একে অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে
রাত কাটিয়ে দেবে
তবু এক হবে না,
বন্ধ দরজার পাল্লা দুটো থাকবে উৎসুক
তোমার হাতের টোকা,
তোমার পায়ের শব্দ
বুকের ভিতর এক চিলতে আগুন
নিভেও নিভবে না
তোমার হাতের টোকা,
তোমার পায়ের শব্দ
বুকের ভিতর এক চিলতে আগুন
নিভেও নিভবে না
No comments:
Post a Comment