Saturday, January 20, 2018

দেখো

জীবনটা কি সুন্দর গুছিয়ে নিয়েছি দেখো
পছন্দ করে করে, কত ঘুরে ঘুরে রঙ বেছেছি যদি জানতে!
   কত রকম আলো লাগিয়েছি এ কোণা, সে কোণায়
      কোনো কোণায় যদি পাও এক রত্তি অন্ধকার, আমায় বোলো!

   তাও, তাও সে আসবে
         হঠাৎ করে বলবে, চলো

   আমি "না" - ও বলতে পারব না
        একটা কথাও শুনবে না ও,
 
                           দেখো!


No comments:

Post a Comment