Sunday, January 28, 2018

ভয়

===
ভয়, খোলা শামুকের মত হাঁটবে
  ভিজে জবজবে হবে সারা গা -
 
       এত জায়গা দিই না আর
  ভয়ের মাথায় হাত রাখি
      শামুকের মত গুটিয়ে যায়
          গা থেকে গড়িয়ে পড়ে হড়হড় করে


===
আলো নিভিয়ে খাটে উঠতে সেদিন ভয় ছিল।
আজ নেই

আলো নেভানো ঘরে আবছা খাটের পরিধিও বুঝতে পারি
    হাতড়াতে হয় না এখন

  পরিধি বুঝলে ভয় থাকে না


==
চলে গেলে

আমার প্রেম হল মুক্ত
আমার ভয় হল অনাথ


No comments:

Post a Comment