মৃত্যু ভীষণ সজাগ
সচেতন
সচেতন
মৃত্যুর খবর আমাকে তো রাখতেই হয়
কখন কোন পাড়ায় এসেছে সে
আমার বুকেও তো দবদবানো হৃৎপিণ্ড
কখন কোন পাড়ায় এসেছে সে
আমার বুকেও তো দবদবানো হৃৎপিণ্ড
সে আসবে
থামিয়ে যাবে
একরত্তি অহংকারকে জীবাশ্ম করে
প্রিলিউড, ইন্টারলিউড ছাড়াই
থামিয়ে যাবে
একরত্তি অহংকারকে জীবাশ্ম করে
প্রিলিউড, ইন্টারলিউড ছাড়াই
মুঠো নরম হবে
জমানো সময় ঝরে পড়বে
ঝুরঝুর
বালির মত
জমানো সময় ঝরে পড়বে
ঝুরঝুর
বালির মত
ঠিক সেই মুহূর্তে হয়ত একটা সাদা চিল
মৃত্যুর সাথে
ছু কিত্ কিত্ খেলছে
অসীম আকাশকে নির্মম সাক্ষী রেখে
মৃত্যুর সাথে
ছু কিত্ কিত্ খেলছে
অসীম আকাশকে নির্মম সাক্ষী রেখে
No comments:
Post a Comment