কিছু ভুলতেই হয়
এমন কি কিছু দেওয়া কথাও
এমন কি কিছু দেওয়া কথাও
কথাদেরও বয়েস হয়
কথারাও টেনে টেনে হাঁটে
কিম্বা হামাগুড়ি দেয়
কখনও কখনও হাঁটতেই চায় না
এগোতেও দেয় না
কথারাও টেনে টেনে হাঁটে
কিম্বা হামাগুড়ি দেয়
কখনও কখনও হাঁটতেই চায় না
এগোতেও দেয় না
কিছু কিছু কথা ভুলে যেতেই হয়
ভোলার মত না ভুললেও
মনে না রাখতে চাওয়ার মতই ভুলতে হয়
ভোলার মত না ভুললেও
মনে না রাখতে চাওয়ার মতই ভুলতে হয়
No comments:
Post a Comment