Friday, February 9, 2018

যেরকম

আমি জোর করে, নিজের মত করে
  তোমার হাত পা চোখ মুখ লিঙ্গ আঁকব না

আমি বলবও না - ওগুলো দরকারি ছিল
           কিম্বা ছিল গুরুত্বহীন

তুমি নিজেকে নিজে গড়বে
  আমি দেখে হয়ত বলব, সুন্দর
      কিম্বা বলব, অসুন্দর
 
  আবার সম্পূর্ণ উদাসীনও থাকতে পারি


No comments:

Post a Comment