Friday, April 20, 2018

তুমি আকাশ, শাহরিয়ার



তোমার আমার মধ্যে
     নীড় আর আকাশের ব্যবধান

খড়কুটো দিয়ে বানানো বুকে
   রুদ্ধ কবিতার ডানার ঝাপট

তুমি আকাশ হয়ে এলে
   ডানা মেলে উড়ে এলো ওরা
            দিলে অখণ্ড অবসর

কয়েক বিন্দু নীলাভ স্নেহ
      পালকে লেগে এলো ফিরে
 
           আমার নীড়ে

আমার প্লাবিত নীড় 
   তোমার আকাশ চোঁয়ানো প্রেমে
         শাহরিয়ার

(কবিতার স্বার্থেই, 'তুমি'। নইলে 'আপনি'। মার্জনা করবেন)

No comments:

Post a Comment