Sunday, April 15, 2018

হৃদয় ফুঁড়ে



রাস্তা হারিয়ে যাক
নাবিকের সাড়া না মিলুক
ধ্রুবতারায় গ্রহণ লাগুক
প্রেম নিঃশব্দ হোক

শঙ্কা করি না
ইতিহাস পৌনঃপুনিক

ভরসা রাখি
বাউলের একতারায়
তার ধুলোবালি লাগা কণ্ঠস্বরে
হৃদয়ের আড়াল এড়ানো সুরে

রাস্তা বেরোক হৃদয় ফুঁড়ে


No comments:

Post a Comment