এখনই না
এখনও অনেকে বসে আছে
অনেকে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবছে এখনও
এখনও অনেকে বাথরুমের আলো নিভিয়ে
বাথরুমকে অস্তিত্বহীন করে
শোয়ার ঘরে শুয়ে টিভিতে রান্না শিখছে
এখনও অনেকের চোখে-মুখে জরায়ুস্থ শিশুর সরলতার ভান
যেন কিচ্ছু জানে না ওরা

তবে আর আজ কিসের লড়াই?
তুমি বরং যে কোনো পক্ষেরই বিজয় মিছিলে এসো
ডানদিক বাঁদিকে কি আর আসে যায় তোমার?
তুমি বরং যে কোনো পক্ষেরই বিজয় মিছিলে এসো
ডানদিক বাঁদিকে কি আর আসে যায় তোমার?
No comments:
Post a Comment