১
আমিও অপেক্ষায় আছি
পাঁচিলটা ভেঙে পড়তে দেখার
আলোর মজলিশ ঘিরে জীবনের উৎসব
আমিও অপেক্ষায় আছি
পাঁচিলটা ভেঙে পড়তে দেখার
আলোর মজলিশ ঘিরে জীবনের উৎসব
আমিও অপেক্ষায় আছি
২
অনবরত উতলা হাওয়া
আলগা ঢেউয়ে নাগরদোলা
ভেসে আসতে পারে
নাও তো পারে
তবু এক আঁজলা জলে চুমুক দেওয়া
আলগা ঢেউয়ে নাগরদোলা
ভেসে আসতে পারে
নাও তো পারে
তবু এক আঁজলা জলে চুমুক দেওয়া
৩
অকারণ অনুতাপ
আগুন নেভা উনুন ঘিরে গুঞ্জন
ভিজে কাঠের স্তূপে হোমাগ্নির স্তব
কে ফিরে যাও, দিগন্তরেখাকে লক্ষ্য করে?
ফিরে এসো
এখনই একটা ওলটপালট হতে পারে
আগুন নেভা উনুন ঘিরে গুঞ্জন
ভিজে কাঠের স্তূপে হোমাগ্নির স্তব
কে ফিরে যাও, দিগন্তরেখাকে লক্ষ্য করে?
ফিরে এসো
এখনই একটা ওলটপালট হতে পারে
No comments:
Post a Comment