দুঃখ আমার সমবয়েসি নয়
আনন্দ আমার সমবয়েসি নয়
ভালোবাসা আমার সমবয়েসি নয়
ঘৃণা আমার সমবয়েসি নয়
আনন্দ আমার সমবয়েসি নয়
ভালোবাসা আমার সমবয়েসি নয়
ঘৃণা আমার সমবয়েসি নয়
এ আকাশ, মাটি, জল, বাতাস, আলো
এরা কেউই আমার সমবয়েসি নয়
এরা কেউই আমার সমবয়েসি নয়
এ গ্রহ, তারা, নক্ষত্র, ধূমকেতু
এরাও নয় আমার সমবয়েসি
এরাও নয় আমার সমবয়েসি
তবু আমি অন্ধকারকে আলোর মত আঁকড়ে হাঁটছি
অভিমন্যুর মত অসম লড়াইয়ে প্রতিদিন
অভিমন্যুর মত অসম লড়াইয়ে প্রতিদিন
অসমবয়সি ঈশ্বরকে তাঁর বয়েসের কথা জিজ্ঞাসা করেছি কতবার -
কে দিল তোমায় অমরত্ব-
মৃত সময় না অন্ধকার?
কে দিল তোমায় অমরত্ব-
মৃত সময় না অন্ধকার?
No comments:
Post a Comment