Saturday, August 4, 2018

নির্বাসিত

মস্তিষ্ক থেকে দূরে থাকতে চাইছি খানিকক্ষণ
বুকের পাঁজরের উপর
 
    শামুকের মত গুটিয়ে শুয়ে থাকতে চাইছি
 
         হৃৎপিণ্ডটাকে পাশবালিশের মত জড়িয়ে

ওদের চুপ করতে বলো
   আমি কিচ্ছু শুনছি না
             কিচ্ছু দেখছি না

আমার স্বপ্নে বৃষ্টিস্নাত গোধূলির আকাশ
 জানলার শার্সিতে
 
    এখনও কয়েক বিন্দু নিম্নমুখী জল

আমি প্রেমে নির্বাসিত
       নিজেকে ছেড়ে
          নিজেতে ডুবে

No comments:

Post a Comment