Wednesday, September 12, 2018

ঈর্ষা


ঘুড়ির উপর আলপনা আঁকলে না
   মাঞ্জা চাইলে তীক্ষ্ম
আকাশকে উপেক্ষা করে
     সারাদিন শুধু গুনলে
 
          এক দুই তিন...

দিনের শেষে আকাশ পেলে না
রক্তাক্ত আঙুলে পেলে
     দগদগে ঈর্ষার সুখ

No comments:

Post a Comment