Friday, October 12, 2018

মিথ্যা


সেদিন
মিথ্যা মানে জানতাম প্রেম
 
মিথ্যা মানে জানতাম সুখ
মিথ্যা মানে জানতাম নীড়ের স্বপ্ন
যতদিন মিথ্যা ছিল আমার ঘরের দুটো শালিক

এখন মিথ্যা মানে জানি অপমান
  মিথ্যা মানে জানি যন্ত্রণা
    মিথ্যা মানে জানি শূন্যতা
 
যখন মিথ্যা আমার ঘরের ঘুণপোকা

No comments:

Post a Comment