অন্য কোনো একটা হাওয়া এসেছিল
অন্য কোনো দিক থেকেই এসেছিল
অন্য কোনো দিক থেকেই এসেছিল
কিছু একটা বলতে চেয়ে
সব কিছুকে অন্যরকম করে
ভ্রুকুটিতে বড় নিষ্ঠুর হেসেছিল
সব কিছুকে অন্যরকম করে
ভ্রুকুটিতে বড় নিষ্ঠুর হেসেছিল
আজ আয়না, খাটের চাদর,
বাথরুমের জলভরা বালতি
সব যেন অন্য জায়গায় -
ওদের যেন আমাকেও অন্যরকম লাগছিল
বাথরুমের জলভরা বালতি
সব যেন অন্য জায়গায় -
ওদের যেন আমাকেও অন্যরকম লাগছিল
বলেনি কিছু
আমি জানি
আজ একটা অন্যরকম হাওয়া এসেছিল
আজ একটা অন্যরকম হাওয়া এসেছিল
No comments:
Post a Comment